স্টাফ রিপোর্টার: হরিজন অধিকার আদায় সংগঠনের উদ্যোগে আজ ১৮ এপ্রিল'২৫, শুক্রবার, সকাল ১১টায় ঢাকা প্রেসক্লাবস্থ জহুর হোসেন হলে হরিজন-দলিত জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে "সংস্কার ও রাষ্ট্র ভাবনায় হরিজন-দলিত জনগোষ্ঠী" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন হরিজন অধিকার আদায় সংগঠনের সভাপতি সুরেশ বাসফোর ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজু বাসফোর।
সেমিনারে বক্তব্য রাখেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক তানজিমউদ্দিন খান, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণালাল, হরিজন অধিকার আদায় সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, মাইনরিটি রাইটস ফোরামের সভাপতি উৎপল বিশ্বাস, হরিজন ঐক্য পরিষদ- চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক বিষ্ণু হরিজন প্রমুখ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "বৈষম্য দূর করতে হলে রাষ্ট্র কর্তৃক হরিজন জনগোষ্ঠীকে তাদের যোগ্যতা অনুযায়ী চাকুরিতে নিয়োগ বাড়াতে হবে। শিক্ষার বৈষম্য দূর করতে হবে। সামাজিক-সাংস্কৃতিক বৈষম্য দূর করতে মিডিয়া-ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শ্রমিক শ্রেণীর রাজনীতিকে শক্তিশালী করতে হবে।"
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবু বিজয়কৃষ্ণ দেবনাথ বলেন, "হরিজন-দলিত জনগোষ্ঠী পিছিয়ে পড়া নয়, বরং তাদের পিছিয়ে রাখা হয়েছে। সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন মুরশিদের সাথে কথা বলবো এই ২টি মন্ত্রণালয় থেকে আরো কি কি সহযোগিতা করা যায় তা নিয়ে।"
ব্যারিস্টার সারা হোসেন বলেন, "কোটা সংস্কার আন্দোলন মানে কোটা বাতিল নয়। বিশেষ ক্ষেত্রে বিশেষ জনগোষ্ঠীর জন্য কোটা থাকা আবশ্যক। এই জনগোষ্ঠীর নারী-শিশু সবচেয়ে বেশি নিপীড়িত। চট্টগ্রামে এডভোকেট সাইফুল হত্যা মামলার দ্রুত সুষ্ঠু বিচার দাবি করছি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বান্ডেল হরিজন কলোনিতে যারা নির্বিচার গ্রেফতার হয়েছে তাদের জামিন আবেদনের ব্যবস্থা সরকারকে করতে হবে।"
আলতাফ পারভেজ বলেন, "সারাদেশে বসবাসরত হরিজন-দলিত জনগোষ্ঠীর প্রকৃত সংখ্যা কত তার কোন সঠিক তথ্য-উপাত্ত সরকারের কাছে নেই। এর উদ্যোগ সরকারকে নিতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দলিতদের কোন কমিশন গঠন করেননি, যা অত্যন্ত প্রয়োজন। অধিকার আদায় করতে হলে হরিজন-দলিত জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে লড়াই গড়ে তুলতে হবে।"
সেমিনারের বক্তব্য পাঠ করেন সুরেশ বাসফোর। তিনি সারাদেশের হরিজন-দলিত জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
সেমিনার পেপারটি সংযুক্ত করা হল।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার, ৭ মে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাতে মন্ত্রিপরিষদ ব ...
স্টাফ রিপাের্টার: প্রশাসনিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে সরকার। বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পাশাপাশি নতুন পাঁচটি উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক র ...
ডেস্ক রিপোর্ট: ‘জাতীয় চা দিবস’ এর তারিখ পরিবর্তন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আন্তর্জাতিক চা দিবসের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালিত হবে।মন্ত্রিপরিষদ বিভাগ ...
সব মন্তব্য
No Comments