আবহাওয়া শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 26 Feb 2025
আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:  মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় (০৫-১০) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ২৬%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ২২ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ০১ মিনিটে।


সম্পর্কিত খবর

;