ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ

প্রকাশ : 14 Sep 2024
ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধ

চট্টগ্রাম অফিস:  রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।গত কয়েকদিন অতি বর্ষণ ও উজানের কারনে নেমে আসা ঢলে পানি বিপদ সীমার কাছাকাছি চলে আসায় জলপট খুলে দেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার নিশ্চিত করেছেন। 

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহ জানান,  ১৬টি জলপাট গেট থেকে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। শনিবার ৬টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮ দশমিক ৫৫ ফুট মীন সি লেভেল। হ্রদের পানির লেভেল ১০৮ ফুট ক্রস হওয়ায় গেট খুলে দেওয়া হয়।


সম্পর্কিত খবর

;