ইরানে বিস্ফোরণে নিহত ৪, আহত পাঁচ শতাধিক

প্রকাশ : 26 Apr 2025
ইরানে বিস্ফোরণে নিহত ৪, আহত পাঁচ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরনগরী আব্বাসের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। এঘটনায় আহত ৫০০ ছাড়িয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরটি। স্কাই নিউজ এ খবর প্রকাশ করেছে। 
তবে এটি কোন ধরনের নাশকতা নয় বলে জানিয়েছেন ইরান। তাদের বক্তব্য, দাহ্য পদার্থের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
হামলার তীব্রতা এত বেশী ছিল যে ১৬ কিরোমিটার দূরের বাড়িঘরের জানালাও ভেঙ্গে গেছে। এছাড়া বন্দরটির একটি ভবনের দরজা জানালা উড়ে গেছে। 
ইরানের রেসকিউ সংস্থার প্রধান বাবাক মাহমুদি বিস্ফোরণে চার জন নিহত এবং ৫১৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

;