নজরুল ইসলাম, তালা,সাতক্ষীরা: বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ শেখ মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।
আটক যুবক শেখ মমিনুল ইসলাম এর বাড়ী সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ভাঙ্গা গ্রামের।সে ঐ গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫টি আগ্নেয়াস্ত্র, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, ৫ রাউন্ড তাজা বুলেট এবং ১ বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা জব্দ করা হয় বলে সূত্রে প্রকাশ।
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
সব মন্তব্য
No Comments