প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ (৩৮) নামের এক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে।
নিহত আব্দুর রউফ কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল গফুর সানার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আব্দুর রউফসহ ১২ জন শ্রমিক শ্রীরামপুর গ্রামের ঘের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। বেলা ১টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বজ্রপাতে আব্দুর রউফ সানা বজ্রাঘাত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
বজ্রপাতে আহত হন শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)। তবে আহতরা বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান জানান,ঘটনাটি শুনেছি।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments