গত ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

প্রকাশ : 10 Sep 2026
গত ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২৯ জন। এ নিয়ে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে অদ্যাবধি নিশ্চিত রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন।


মৃত্যুর তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে ৪ জন মারা গেছেন। এ নিয়ে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু ৯০৯ জন এবং নিশ্চিত হামে মোট মৃত্যু ১০০ জন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বর, গায়ে ফুসকুড়ি ও চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;