ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে এক কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগে আল আমিন (২৭) নামের এক মোটরসাইকেল চালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) দুপুরের ওই ভিক্টিমের মা মোসাঃ নুর নাহার বাদী হয়ে চরফ্যাশন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামী আলামিনকে আটক করে চরফ্যাশন আদালতে সোপর্দ করেছেন।
আটককৃত আলামিন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের পুর্ব মাদ্রাজ গ্রামের হারুন চৌকিদারের ছেলে। সে পেশায় একজন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক।
মামলা সূত্রে জানাযায়, গতকাল সোমবার ভিক্টিম কিশোরীসহ তার মামাতো বোনসহ আল আমিনের ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে তাদের আত্মীয়ের বাড়ি থেকে উপজেরার মোহাম্মদপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলে চালক আলামিন পথের মধ্যে তাদেরকে উত্ত্যক্ত শুরু করে এবং কু-প্রস্তাব দেন। মোটরসাইকেলটি সুইজ গেইট এলাকায় আসলে তাদের দুজনকে মোটরসাইকেল থেকে নামিয়ে টানা হেঁচড়া করতে থাকেন।
ভয়ে তারা আতস্কিত হয়ে ভিক্টিম কিশোরী ও তার মামাতো বোন দুজন দুদিকে ছুটে যান। এসময় অভিযুক্ত মোটরসাইকেল চালক আলামিন ভিক্টিমকে দৌড়ে ঝাপটে ধরে ভেড়ি বাধেঁর ঢালে বাবলা গাছের ঝোপের ভিতর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। পরে তার সাথে থাকা মামাতো বোন বিয়ষয়টি স্থানীয়দের জানান।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ধর্ষক আলামিন টের পেয়ে ভিক্টিমকে বনের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যান। ভিক্টিম কিশোরী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা ও পরিবারের সদস্যদের জানান। পরে মঙ্গলবার তার মা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় ওই কিশোরীর মা মোসাঃ নুর নাহার বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মোটরসাইকেল চালক আল আমিনকে আটক করে চরফ্যাশন আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। ভিক্টিম তরুনীকে মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments