ডেস্ক রিপোর্ট: রাজধানীতে বাড়ছে ছিনতাই। রাতে বা প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছে। গত ৪ মাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকায় নিহত হয়েছে ৪ জন। ঢাকার ৫০টি থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার পরিসংখ্যান উল্লেখ করা হলেও এর সংখ্যা অনেক বেশি হবে। অনেকেই ভুক্তভোগী আইনি জটিলতা এড়াতে থানায় অভিযোগ দিতে যান না। আবার অনেকেই জিডি করে চলে যান।
বেপরোয়া ছিনতাইকারীদের ঠেকাতে পুলিশ নানামুখী উদ্যোগ নিলেও দিন দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। ছিনতাইকারীদের ঠেকাতে রাজধানীর ছিনতাই স্পটগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, টহল জোরদার করা, এলাকাওয়ারি ছিনতাইকারীদের তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান চালানোসহ নানামুখী উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঢাকায় ছিনতাইকারীদের আগের মতো দৌরাত্ম্য নেই। যারা এই অপকর্ম করছে তাদের আনা হচ্ছে আইনের আওতায়। স্পটগুলোতে ছিনতাই ঠেকাতে ঢাকার বিভিন্নস্থানে ৬৮টি স্পটে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) একেএম হাফিজ আক্তার রাসেল জানান, ‘ছিনতাইকারীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমে এসেছে।’ সরজমিন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত হলেই সক্রিয় হচ্ছে ছিনতাইকারীরা।
রাজধানীতে বাড়ছে ছিনতাই। রাতে বা প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করছে। গত ৪ মাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকায় নিহত হয়েছে ৪ জন। ঢাকার ৫০টি থানায় দায়ের হওয়া ছিনতাইয়ের মামলার পরিসংখ্যান উল্লেখ করা হলেও এর
সংখ্যা অনেক বেশি হবে। অনেকেই ভুক্তভোগী আইনি জটিলতা এড়াতে থানায় অভিযোগ দিতে যান না। আবার অনেকেই জিডি করে চলে যান।
বেপরোয়া ছিনতাইকারীদের ঠেকাতে পুলিশ নানামুখী উদ্যোগ নিলেও দিন দিন ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। ছিনতাইকারীদের ঠেকাতে রাজধানীর ছিনতাই স্পটগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো, টহল জোরদার করা, এলাকাওয়ারি ছিনতাইকারীদের তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান চালানোসহ নানামুখী উদ্যোগ নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ঢাকায় ছিনতাইকারীদের আগের মতো দৌরাত্ম্য নেই। যারা এই অপকর্ম করছে তাদের আনা হচ্ছে আইনের আওতায়। স্পটগুলোতে ছিনতাই ঠেকাতে ঢাকার বিভিন্নস্থানে ৬৮টি স্পটে বসছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) একেএম হাফিজ আক্তার রাসেল জানান, ‘ছিনতাইকারীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমে এসেছে।’ সরজমিন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত হলেই সক্রিয় হচ্ছে ছিনতাইকারীরা।
মানবজমিন
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার (১৬ জুলাই) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে। এ উপলক্ষে শহরে ...
সব মন্তব্য
No Comments