ডেস্ক রিপোর্ট : ব্যাপক শীতকালীন ঝড়ে দক্ষিণ-পশ্চিমের টেক্সাস থেকে সুদূর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেইন পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে ১১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা।
জানা গেছে, মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণের যে রাজ্যগুলোতে তাপমাত্রা গড়ে অন্তত ২০ থেকে ৪০ ডিগ্রি হবে বলে ধারণা করা হচ্ছিল সে অঞ্চলগুলোতে তুষারপাত, শিলাবৃষ্টি এবং হিমায়িত বৃষ্টি হচ্ছে। এছাড়া টেক্সাস থেকে পেনসিলভেনিয়া পর্যন্ত প্রচুর বরফ জমার আশঙ্কা রয়েছে।
দেশব্যাপী বিদ্যুৎশক্তি পর্যবেক্ষণের অনলাইন দল পাওয়ারআউটেজ ইউএস জানিয়েছে যে, বরফ জমে থাকার কারণে টেনেসিতে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ, টেক্সাসে ৭০ হাজার এবং আরাকানসাসে ২৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।
দেশব্যাপী বিমান চলাচলের ক্ষেত্রেও ঝড়ের প্রভাব পড়েছে। এয়ার ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ৫ হাজার ৫০০ ফ্লাইট বাতিল এবং ৩ হাজার ৩০০ ফ্লাইট বিলম্বের রিপোর্ট করেছে। এর অনেকগুলোই টেক্সাসে আটকা পড়েছে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments