স্টাফ রিপোর্টার: রাজধানীর হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। প্রবাসী ও যাত্রীদের হয়রানি কমাতেই এই অভিযান চালানো হয়।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার ৪ জুলাই ভোর অনুমান ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ সর্বমোট ৮২ জনকে আটক করা হয়।
বিমানবন্দর থানা সূত্রে আরও জানা যায়, এই এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আটকৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রবাসী ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো হবে।
পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে অভিযান চালিয়ে সদর উপজেলার কদমতলা বা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগে বিশেষ কায়দায় পাকস্থলীর অভ্যন্তরে ইয়াবা বহনের সময় ১৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বুধবার ১ জুলাই রাজধানীর ব ...
সব মন্তব্য
No Comments