রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

প্রকাশ : 02 Jul 2026
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বুধবার ১ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫৫২টি মামলা হয়েছে। এর মধ্যে ৭০টি বাস, ৪৫টি ট্রাক, ৬৩টি কাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৭৪টি সিএনজি ও ১৬১টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে।


ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৪টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬৭টি বাস, ২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৫৪টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬টি বাস, ৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি, ১২৭টি মোটরসাইকেলসহ মোট ২০২টি মামলা হয়েছে।


এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৭টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা এবং ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৯১টি মামলা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

;