২১ মামলায় পরোয়ানা
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গুলশান থানা পুলিশের একটি টিম কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত মাশুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মোট ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গুলশান থানা সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ই-অরেঞ্জের বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৯৪টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে মোট ৫১০টি গাড়ি ডাম্পিং ও ৩৪৩টি গাড়ি ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর রায় আজ মঙ্গলবার, ৩০ জুন ঘোষণা করবে আন্তর্জাতিক অপর ...
রাহাদ সুমন, বরিশাল অফিস: রিশালের মুলাদী উপজেলায় স্বামীকে মাটিচাপা দিয়ে হত্যার অভিযোগে স্ত্রী সেলিনা বেগমকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার, ২৯ জুন ২০২৬ দুপুরে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রাম ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮৫টি গাড়ি ...
সব মন্তব্য
No Comments