স্টাফ রিপোর্টার: প্রখ্যাত আলেম, শরিয়াহ বিশেষজ্ঞ ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আজ মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তিনি বিদায়ী মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান-এর স্থলাভিষিক্ত হলেন। গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
মুফতি বাকী নদভী ১৯৯৬ সাল থেকে বায়তুল মোকাররমের পেশ ইমাম। একাধারে তিনি মুহাদ্দিস, গবেষক ও শরিয়াহ বিশেষজ্ঞ। বর্তমানে সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শরিয়াহ বোর্ডেও যুক্ত আছেন। পাশাপাশি কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে দীনি খেদমত চালিয়ে যাচ্ছেন।
দায়িত্ব নেওয়ার পর আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন নতুন ডিজি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সরকার ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক হাতিয়ার নয়, বরং আলেম-ওলামা, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চায়।
তিনি প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সকলের সহযোগিতা চান। পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা এবং সরকারি বিধি-বিধান মেনে চলার ওপর জোর দেন। নতুন কর্মপরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইফাকে জনগণের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন বিদায়ী মহাপরিচালক আঃ ছালাম খান। এছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন। এ সময় ইফার পরিচালকবৃন্দসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : বিপিসির বার্ষিক সমাপনী মজুদ গণনা, পরিসম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের জন্য বুধবার, ১ জুলাই ২০২৬ দেশের সব তেলের ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন কার্য ...
স্টাফ রিপোর্টার: নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে সংসদ। এর মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য তারেক রহমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন মিলল। পহেলা জুলাই থেক ...
ডেস্ক রিপোর্ট: পেশাজীবী মানবাধিকার পরিষদ- PHRC ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে সংঘটিত মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। সংগঠনের আহ্বায়ক ডা. ...
স্টাফ রিপোর্টার: বিগত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধের হার কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পরিসংখ্যানে ধর্ষণের মামলার সংখ্যা বেশি দেখা ...
সব মন্তব্য
No Comments