রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ফেরার কথা বলে কেবিন ভাড়া করে রাতভর ধর্ষণ করা হয়। পরে কৌশলে অচেতন করে ওই নারীকে থানার সামনে ফেলে পালিয়ে গেছে ওই যুবক।
বরিশালের মুলাদী থানার সামনে থেকে বুধবার (পহেলা জুলাই) সকালে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাতটার দিকে মুলাদী থানার সামনে এক নারীকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করার পর ওই নারীর স্বীকারোক্তিতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর প্রতারণার গল্প।
ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। তার বাড়ি বগুড়া জেলার শেরপুর এলাকায়। তিনি জানান, গত প্রায় দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শান্ত নামের এক যুবকের সাথে তার পরিচয় হয়। শান্ত নিজেকে মাদারীপুরের বাসিন্দা এবং একজন ইতালি প্রবাসী বলে দাবি করে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
মঙ্গলবার (৩০ জুন) শান্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকায় ডেকে আনে। পরে ঢাকা থেকে তারা মাদারীপুর যাওয়ার কথা বলে কৌশলে বরিশালের মুলাদীগামী একটি লঞ্চের কেবিন ভাড়া নেয়। পরে রাতভর ওই নারীকে একাধিকবার ধর্ষণ করে শান্ত। বুধবার সকালে লঞ্চটি মুলাদী পূর্ববাজার ঘাটে পৌঁছলে শান্ত ওই নারীকে কৌশলে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। এতে নারী অচেতন হয়ে পরলে তাকে একটি ভ্যানে তুলে দিয়ে চালককে মুলাদী থানার সামনে পাঠিয়ে দেয়। পরে নারীর মোবাইল, টাকা ও মালপত্র নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক।
থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারী প্রতারণার শিকার হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, মোবাইলে প্রতারণার শিকার নারী দুই সন্তানের জননী এবং তালাকপ্রাপ্ত। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার সঙ্গে জড়িত প্রতারক যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments