রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কিশোরী ধর্ষণ মামলায় আলমগীর সিকদার নামের এক বৃদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় আদালতের বিচারক আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম শামসুল হক জানিয়েছেন, ভুক্তভোগী কিশোরী ও আসামি আলমগীর একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে কিশোরীটি তাদের বাড়িতে যাওয়া আসা করত। ২০২৩ সালের ৩ মার্চ নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কিশোরী বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে আলমগীর তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। ধর্ষিতার গর্ভে জন্ম নেওয়া শিশুর বর্তমান বয়স ৩ বছর।
আইনজীবী আরও জানান, ২০২৩ সালের ৩ মার্চের পাঁচ/ছয় মাস আগেও ওই কিশোরীকে ধর্ষণ করে আলমগীর। পরে ভয় দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করা হয়।
এই ঘটনায় ২০২৩ সালের ২১ মে কিশোরীটির বাবা উজিরপুর থানায় মামলা করেন। ২০২৪ সালের ৩১ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আলমগীরকে আসামি করে চার্জশীট প্রদান করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১০৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বুধবার ১ জুলাই রাজধানীর ব ...
স্টাফ রিপোর্টার: সরকারের এক অতিরিক্ত সচিব এবং নৌ পুলিশের বর্তমান এক অতিরিক্ত ডিআইজি দম্পতির বিরুদ্ধে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন ও একাধিক মিথ্যা মামলা দিয়ে এক ব্যবসায়ীকে চরম হয়রানি করার অভিযোগ উঠেছে। ১ ...
স্টাফ রিপোর্টার: গত জুন মাসে ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৩১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার (১ জুল ...
সব মন্তব্য
No Comments