সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী আর নেই

প্রকাশ : 23 Feb 2025
সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী আর নেই

ডেস্ক রিপোর্ট: সুরকার শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা মাহমুদ আর নেই। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মারা যান তিনি। মেয়ে শাওন মাহমুদ তার ফেইসবুক পোস্টে এতথ্য জানিয়েছেন। 

শাওন লিখেছেন, মা নাই। চলে গেছেন। তিনি আরও লিখেন, আগামীকাল বাদ জোহর বনানী কবরস্থানে সারা মাহমুদকে দাফন করা হবে। ভাষশার মাষেই চলে গেলন তিনি।

সারা মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক পরিচালক ছিলেন।

আলতাফ মাহমুদ 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের সুরকার।

১৯৭১ সালের ৩০ আগষ্ট পাকিস্তানি হানাদার বাহিনী সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে ধরে নিয়ে যায়। এরপর শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মতো তিনিও আর ফিরে আসেননি।

সম্পর্কিত খবর

;