জাবি প্রতিনিধি: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আবার ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।
রবিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সকল ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে। এতে বিভাগসমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাসসমূহ অনলাইনে চলবে।
তবে প্রয়োজনে মৌখিক পরীক্ষাগুলোও অনলাইনে নেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments