ডেস্ক রিপোর্ট: সতের মাস পরে দুই দিনের সফরে নিজ জেলা পাবনা এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় ৪৫ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি।
এসময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।
এরআগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপটারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।
৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপটারে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। একই দিন ১১টায় আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতি নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন রাষ্ট্রপতি।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ২০ আগস্ট অনুষ্ঠেয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ প্রার্থীদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবার সংসদে সরাস ...
স্টাফ রিপোর্টার: শিশু, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, অধিকার ও ক্ষমতায়নে কাজের মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি)। সংস্থাটি ‘ক্ষমতায়ন, উদ্ভা ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে কর কর্মকর্তাদের শাস্তি দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার পাশ ...
স্টাফ রিপোর্টার: নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য গণপরিবহন নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার ( ...
সব মন্তব্য
No Comments