ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ প্রদানের লক্ষ্যে দেশি-বিদেশি ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন Joseph David Winter; তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ ও প্রসারে ভূমিকা রাখেন। বাংলাদেশ দূতাবাস, প্যারিস; মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এ প্রতিষ্ঠান।
মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ দেশি ও বিদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক প্রদান করা হয়ে থাকে। পদকের সংখ্যা ৪টি (জাতীয় ক্ষেত্রে ২টি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ২টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা)। পদক হিসেবে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং চার লাখ টাকা কিংবা সমমূল্যের ডলার প্রদান করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ (জাতীয় ও আন্তর্জাতিক) প্রদান করবেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রদান করা হয়।
এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিদানের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা প্রদান করবেন।
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরের সম্ভাবনা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সফরের সম্ ...
সব মন্তব্য
No Comments