জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ার মির্জাপুরে কলের পাইপ দিয়ে অনাগল ভাবে গত দেড় মাস ধরে গ্যাস উঠতে দেখা গেছে। এলাকাবাসীরা বলেন-এর আগেও কয়েক বার
মির্জাপুর সরকারী স্কুল মাঠে পানির কল বসানোর সময় গ্যাস ওঠে। এই স্কুল মাঠের যে কোন স্থানে খুড়লেই গ্যাস উঠছে। গত দেড় মাস আগে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সরকারী ভাবে পানির কল বসানোর জন্য পাইপ পোতা হয়। আর সেই পাইপ দিয়ে অনাগল ভাবে গ্যাস ওঠায় তারা কলটির পাইপ এর মূখ বন্ধ করে রেখে চলে যায়। এখন সে কলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে।
অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস কি না তা পরীক্ষা করে দেখছেন। এলাকাবাসীরা আরো বলছেন-এই গ্যাস ওঠায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহু অফিসার এসে দেখে শুনে চলে যায়। কিন্তু আজও পর্যন্ত তার কোন সুরহা হয়নি। এই সরকারী স্কুল মাঠের নিচে যে কি গুপ্ত ধন লুকিয়ে আছে তা তারা ঠিক ভাবে বলতে পারবেন না।
তবে অনেকে বলছেন-গ্যাস খুব খারাপ জিনিষ। যে কোন সময় বিস্ফরণ ঘটলে এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। সে জন্য তারা আতংকে রয়েছেন। তারা আরো বলেন-বিজ্ঞানীরা এই স্থানের মাটি খুড়ে পরীক্ষা করে গেলে এলাকাবাসীর আতংক কেটে যেত। আতংক গ্রস্থ এলাকাবাসী বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সু-দৃষ্টিকামনা করেছেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments