মো: ইকবাল হোসেন, খুলনা অফিস: খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ সসেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন সাতক্ষীরা খুলনা মহাসড়কের হোগলাডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাধ এলাকার মোস্তফা সানার ছেলে বেল্লাল হোসেন সানা ও বাগেরহাট জেলা মোড়লগঞ্জের কাটাবুনিয়া এলাকার মো. কাউসারের ছেলে হাফেজ মো. শরীফ।নিহত বেল্লাল হোসেন স্থানীয় একটি মসাজিদের মুয়াজ্জিন ও মো: শরীফ একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বেল্লাল হোসেন সানা ও হাফেজ মো. শরীফ সকাল সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল নিয়ে রাজবাধ থেকে হোগলাডাঙ্গা মোড়ে উঠছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে তাদের দু’জনের মৃত্যু হয়। বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, সড়ক দুর্ঘটনার পরপর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। তারা হোগলাডঙ্গা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে এখানে স্পীড ব্রেকারের দাবি করে রাস্তা বন্ধ করে দেয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বাস্ত করেন। নিহত দু’জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।চালক ও বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আন ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলমের স্বাক্ষর জালিয়াত করে ভূয়া প্রত্যায়ন তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার শফিউর রহমানের বিরুদ্ধে।
সব মন্তব্য
No Comments