সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে জামালপুর জেলায় পুলিশ বাহিনীতে শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৫৮ জনের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৩ই মার্চ) বিকেল ৫ টায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, জামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৫৮ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ৩ হাজার জন প্রার্থী শারীরিক মাপ, সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পান। যাচাই শেষে ৫৪৭ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১৮৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪৯ জন ছেলে ও ৯ জন মেয়েসহ মোট ৫৮ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে জামালপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷
এসময় জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জানান, নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে তারা তাদের মেধা ও যোগ্যতা প্রমান করেই কিন্তু চাকরি পেয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
তিনি আরও বলেন, আজকে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের ফিজিক্যাল টেস্ট, ভেরিফিকেশন এবং নির্দিষ্ট সময়ের ট্রেনিং শেষ করে বের হলেই বাংলাদেশ পুলিশের গর্বিত বাহিনীতে তারা যোগ দিবেন।
এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক (সদর সার্কেল), নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া (গৌরীপুর সার্কেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ, প্রার্থী ও তাদের অভিভাববৃন্দ এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চুড়ান্ত ফলাফল ঘোষনার পরে পুলিশ সুপার মহোদয় উত্তীর্ণ সকলকে ফুলের শুভেচ্ছা ও অভিভাবকদের অভিনন্দন জানায়। এসময় পুলিশ লাইনে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনন্দে অনেক অভিভাবক কেঁদে ফেলেন। তারা বলেন, টাকা, ঘুষ ছাড়া আমার সন্তানের চাকরী হয়েছে এর থেকে আনন্দের কি হতে পারে তাই কাঁদছি।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments