আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ : শীতের মৌসুমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাঠজুড়ে এখন চোখ জুড়ানো হলুদ রঙের সমারোহ। দিগন্তজুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। সকালের হালকা বাতাসে দোল খাওয়া সরিষা ফুলে মনে হচ্ছে, প্রকৃতি নিজ হাতে যেন হলুদের গালিচা বিছিয়ে দিয়েছে।
৮ জানুয়ারি সরেজমিনে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, চারদিকে সরিষা ফুলের ব্যাপক সমারোহ। কোথাও কোথাও ফুল ঝরে গিয়ে ইতোমধ্যে সরিষার ফল ধরতে শুরু করেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতে সরিষা ফুল শোভা পাচ্ছে এবং কিছু জমিতে ফল আসতে শুরু করেছে। চলতি মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় মোট ৯২০ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, ১৭, ১৮ ও ২০ জাতের আবাদ করা হয়েছে।
খানপুর গ্রামের কৃষক সুমন ইসলাম বলেন, “এ বছর আমি ১ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এই চাষে খরচ ও পরিশ্রম দুটোই কম। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আমার জমিতে ইতোমধ্যে ফল ধরতে শুরু করেছে। আশা করছি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবো।”
সুলতানপুর গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, “আমি প্রতি বছরই সরিষা আবাদ করি এবং ভালো ফলন পাই। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া আরও অনুকূলে থাকায় ফলন বেশি হবে বলে আশা করছি।”
আরেক কৃষক নজরুল ইসলাম বলেন, “এ বছর আমি ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। মাঠে মাঠে এখন হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই ফুল থেকে ফল আসবে। এরপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকতে শুরু করবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, “চলতি মৌসুমে আবহাওয়া ও পরিবেশ সরিষা চাষের জন্য অত্যন্ত অনুকূলে রয়েছে। তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহে সরিষার তেমন ক্ষতির আশঙ্কা নেই। কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।”
সরিষার এমন সবুজ-হলুদ সৌন্দর্যের পাশাপাশি ভালো ফলনের আশায় খুশি উপজেলার কৃষকরা। অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে বোচাগঞ্জে সরিষার বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments