স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও ঢাকা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা আব্বাস বলেছেন, স্বাধীন বাংলাদেশে উন্নয়নের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পতিত আওয়ামী স্বৈরশাসক বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারি করেছে। আজকে দেশের প্রতিটি সড়কের বেহাল দশা। এর কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। এদের উন্নয়ন ছিলো লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি। মেগা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করারই এদের মূল উদ্দেশ্য ছিলো।
শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবীথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং মো. মাইনুল ইসলাম প্রমুখ।
আফরোজা আব্বাস বলেন, এত্র এলাকায় আমি এবং আমার পরিবার বেড়ে উঠেছি। এ এলাকার মাটি ও মানুষ আমার পরিবারের অংশ। আমি এবং আমার স্বামী (মির্জা আব্বাস) শুধু এমপি হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে সুখদুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো। অনেকে এমপি হয়ে এলাকার খোঁজ নেন না। এ এলাকায় থাকেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাক। কিন্তু আমি এবং আমার পরিবার ছায়ার মত সবসময় আপনাদের পাশে থাকবো।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments