ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৪ উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ১৩ জুন হতে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ আয়োজন করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
সোমবার ( ১০ জুন ২০২৪ ) হতে বিআরটিসি’র সংশ্লিষ্ট ডিপো হতে অগ্রিম টিকেট বিক্রয় শুরু হয়েছে এবং আগামী ১৮ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকাস্থ মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) হতে নিন্মবর্ণিত রুটসমূহের (ঢাকা হতে) অগ্রিম টিকেট বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রনে- ঢাকা-রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নওগাঁ, কুষ্টিয়া, বরিশাল, গোপালগঞ্জ, জয়পুরহাট, জামালপুর ও কলমাকান্দা রুটে, কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাকা-রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, সৈয়দপুর, ঠাকুরগাঁও, বরিশাল, গোপালগঞ্জ, গাইবান্ধা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নাগরপুর, পাটুরিয়া ও নালিতাবাড়ি রুটে, গাবতলী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, ভাটিয়াপাড়া ও পাটুরিয়া রুটে, জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, দিনাজপুর, নওগাঁ, ময়মনসিংহ, সিবিএস ২ (গুলিস্তান)-বরিশাল ও বগুড়া রুটে, মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, স্বরুপকাঠী, গোপালগঞ্জ ও বগুড়া রুটে, মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- ঢাক-রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ রুটে, গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে- গাজীপুর-খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া ও ময়মনসিংহ রুটে, যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-রংপুর, দিনাজপুর, খুলনা, কুড়িগ্রাম, ভাঙ্গা ও বরিশাল রুটে, নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ভাঙ্গা (ফরিদপুর), বরিশাল, হবিগঞ্জ, রংপুর, লালমনিরহাট, নওগাঁ, নেত্রকোনা ও বগুড়া রুটে, কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে- কুমিল্লা-সিলেট ও সুনামগঞ্জ রুটে, নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, নওগাঁ ও বগুড়া রুটে, সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে-সিলেট-চট্রগ্রাম, লক্ষীপুর, ময়মনসিংহ, রংপুর ও তারাকান্দি রুটে, দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-দিনাজপুর-ঢাকা (গাবতলী) রুটে, সোনাপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-সোনাপুর-চট্রগ্রাম ও বরিশাল রুটে, বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে-বগুড়া-রংপুর রুটে, রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে-রংপুর-মোংলা ও ঢাকা রুটে, খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে-খুলনা-ঢাকা, শ্যামনগর-কিশোরগঞ্জ ও রংপুর রুটে, পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে-পাবনা-গাজীপুর চৌরাস্তা রুটে, ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-ময়মনসিংহ, ফুলপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম রুটে, চট্রগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে-চট্রগ্রাম-রংপুর, বরিশাল, ভোলা (চরফ্যাশন), মজুচৌধুরীর হাট ও চাঁদপুর রুটে, টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে-ঢাকা-পাটগাতি রুটে, বরিশাল বাস ডিপোর নিয়ন্ত্রণে-বরিশাল-ঢাকা ও রংপুর রুটে।
সম্মানিত যাত্রীসাধারণকে বিআরটিসি’র “ঈদ স্পেশাল সার্ভিস” এর সেবা গ্রহণ করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাস রির্জাভ এর জন্য নিন্ম উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ম্যানেজার (অপাঃ) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবাইলঃ ০১৭১৮-১৮৩৫৮৯, কল্যাণপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১৫-৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবাঃ ০১৭১৭-৭৬৩৮২০, জোয়ারসাহারা বাস ডিপো-মোবাঃ ০১৭১৬-৬৮৪১৪৪, মিরপুর বাস ডিপো-মোবাঃ ০১৭৪০-০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবাঃ ০১৭১০-৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবাঃ ০১৯৬৪-৩৭৭৯৭৫, যাত্রবাড়ি বাস ডিপো-মোবাঃ ০১৭১১-৩৯১৫১৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবাঃ ০১৯১৯-৪৬৫২৬৬, কুমিল্লা বাস ডিপো-মোবাঃ ০১৭৩৬-৯৮৪৯৩৫, নরসিংদী বাস ডিপো-মোবাঃ ০১৯১২-৭৭০৮৬৪, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৭১২-৩৮২১৪৪, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৯১৬-৭২১০৪৪, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩-৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা:, খুলনা বাস ডিপো-মোবা: ০১৮১৪-৪৯৮৬৬১, পাবনা বাস ডিপো-মোবা: ০১৭১৫-১০৩৪২৪, ময়মনসিংহ বাস ডিপো- মোবা:০১৭৫৮-৮৮০০১১, চট্রগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮-১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২-১৮৭৭৯০, বরিশাল বাস ডিপো-মোবা:০১৭১১-৯৯৮৬৪২ ও সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১০-৩৫৮১৪২
স্টাফ রিপোর্টার: দেশে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে আগামী ৩০ জুন পর্যন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর সক্রিয় লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
৩ মে সন্ধ্যা থেকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমক ...
স্টাফ রিপোর্টার: সংরক্ষিত মহিলা আসন থেকে নব-নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
আজ রোববার সংসদ স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রো ...
সব মন্তব্য
No Comments