নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভার কাজ শুরু হয়। সভায় আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবির, ওসি মোঃ মুসা মিয়া, ইউ’পি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোঃ আবু তাহের দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী এবং বিজিবি’র প্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন। উপজেলার সর্বত্র দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং করা সহ শতভাগ ব্যবসায়ীদেরকে ডিজিটাল পাল্লা ব্যবহারে উৎসাহীত করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকটরোধে করনীয়, সকল প্রভাব উপেক্ষা করে টিসিবির পন্য সঠিকভাবে বিতরনে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সম্প্রতি উপজেলা পরিষদ কর্তৃক নিলাম হওয়া চিহ্নিত গাছ ব্যতিত অন্যান্য গাছ কর্তনরোধে কঠোর পদক্ষেপ গ্রহন এবং মাদক প্রতিরোধ সহ আইনশৃংখলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবিকে আরো তৎপর হতে আহবান জানানো হয়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments