সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অননুমোদিত মাতৃছায়া হাসপাতালে সিজারিয়ান অপারেশনকালে নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে তড়িঘড়ি করে মা ও নবজাতকের দাফন সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের মাতৃছায়া হাসপাতালে অপারেশনটি করা হয়েছিল। মৃত্যুবরণকারী নারী আল্পনা আক্তার (২২) সরিষাবাড়ী পৌরসভার মূলবাড়ি গ্রামের মাটিকাটা শ্রমিক উজ্জল মণ্ডলের স্ত্রী। সিজারিয়ান অপারেশনকারী গাইনি সার্জনের নাম-পরিচয় জানা যায়নি। তবে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানা হিসেবে ব্যাংকের একটি চেক ওই নারীর স্বামীর হাতে ধরিয়ে দিয়েছেন ঘটনা ধামাচাপা দিতে।
মৃত্যুবরণকারী আল্পনা আক্তারের শ্বশুর আব্দুল মান্নান মণ্ডল জানান, একসন্তানের জননী আল্পনা আক্তার ইতোপূর্বে কিডনিতে পাথর হওয়ায় জেলা শহরের একটি ক্লিনিকে অপারেশন করান। এরপর দ্বিতীয়বারের মতো তিনি সন্তান সম্ভবা হন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রসবব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের মাতৃছায়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নির্ভরযোগ্য সূত্র জানায়, কম খরচে সিজার করিয়ে দেওয়ার প্রলোভনে শাবনুর নামে এক দালাল রোগীকে তার স্বামীর সঙ্গে মাতৃছায়া হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ধনবাড়ি থেকে একজন গাইনি সার্জন এনে কোনোপ্রকার পরীক্ষা-নিরীক্ষা ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়াই একই ব্যক্তি অজ্ঞান এবং অপারেশন সম্পন্ন করেন। অপারেশনকালে নবজাতকের মৃত্যু হয়। কিছুক্ষণ পর প্রসূতির অবস্থাও অবনতি হলে ময়মনসিংহ স্থানান্তর করলে পথিমধ্যে তিনিও মারা যান।
অভিযোগ রয়েছে, আল্পনা আক্তারের পরিবারকে ম্যানেজ ও ঘটনা ধামাচাপা দিতে ওইদিন রাতেই জরিমানা হিসেবে ব্যাংকের একটি চেক তুলে দিয়েছে হাসপাতালের মালিক। শুক্রবার সকালে তড়িঘড়ি করে মা ও নবজাতকের দাফন সম্পন্ন করা হয়। ইতোপূর্বেও একই হাসপাতালে সিজারের সময় প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারি কোনো অনুমোদন না থাকলেও মাতৃছায়া হাসপাতালে অবৈধভাবে অপারেশন থিয়েটার বসানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।
অভিযোগ প্রসঙ্গে জানতে সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালের সত্ত্বাধিকারী নজরুল ইসলাম তারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার বলেন, এখানে তেমন কোনো অপারেশনই হয় না, হলেও হঠাৎ-মটাৎ।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, সরিষাবাড়ী উপজেলায় একটি প্রাইভেট হাসপাতালের পূর্ণাঙ্গ অনুমোদন রয়েছে, আরও একটি লাইসেন্স নবায়নের জন্য কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু মাতৃছায়া হাসপাতালের লাইসেন্স বা অপারেশনের কোনো অনুমোদন নেই। অননুমোদিত অপারেশন কিংবা অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর নিউমার্কেট এলাকায় সশস্ত্র হামলায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি খন্দকার নাঈম আহমেদ টিটন, যিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বল ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে জেলার সীমান্তবর্তী কসবা উপজেলার বিভিন্ন গ্রামে আঘা ...
ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/১ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গ ...
শ্যামল কুমার বিশ্বাস (সাতক্ষীরা) আশাশুনি : সাতক্ষীরার আশাশুনির গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার। সোমবার দুপুরে পরিদর্শন কর ...
সব মন্তব্য
No Comments