স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের (বিপিজেএ) নামে বরাদ্দ দেওয়া ভবনের একাংশ অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার প্রতিবাদে আজ ২৩ এপ্রিল ২০২৫ তারিখ, বুধবার বেলা ১১টার সময় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছেন সংগঠনটির সদস্যরা।
এ সময় মানববন্ধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সহ-সভাপতি রাশেদুল হক, কোষাধক্ষ্য আলমগীর হোসেন বক্তব্য রাখেন। এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং বিশিষ্ট আলোকচিত্র সাংবাদিক এ বি এম রফিকুর রহমানসহ বিপিজেএর সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এসময় বিপিজেএ সভাপতি বলেছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গং বিপিজেএ –এর নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া বাড়ির একাংশ জোরপূর্বক দখলে রেখে অবৈধভাবে ভাড়া আদায় করছেন, এছাড়াও অভিযুক্ত ব্যক্তিরা, গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ রাতের আঁধারে উক্ত বাড়ির দ্বিতীয় তলায় হামার দিয়ে ভবনের অবকাঠামো ভেঙে ফেলে।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের তৃতীয় তলায় বসবাসকারী আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গংদের নিয়ে অবৈধভাবে চতুর্থ তলা নির্মাণ করেন এবং ভবনের দ্বিতীয় তলা ভাড়া দেন, যা সরকারি বরাদ্দ আইনে পরিপন্থী। এ কারণে তৃতীয় তলার বসবাসকারী বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা ও বরাদ্দ বাতিলসহ উচ্ছেদের দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দরা।
ইতিপূর্বেও আফরোজা হক ও তাঁর বহিরাগত সহযোগী নিজামী গং ভবনে বিশাল আকৃতির শেখ মুজিবের ছবি সম্বলিত পোস্টারটা টানিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় এ ভবন দখলের অপচেষ্টা চালায়। এখনও সেই ধারাবাহিকতায় অব্যাহত রেখেছে। সা¤প্রতি একটি রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে অবৈধভাবে ভবনের দ্বিতীয় তলা তাদের কাছে ভাড়া দিয়েছে। পরবর্তীতে গত ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাতের আঁধারে দ্বিতীয় তালার অবকাঠামো হামার দিয়ে ভেঙে ফেলে। তখন নিচ তলায় অবস্থানরত ফটো সাংবাদিকরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
স্টাফ রিপোর্টা: রাজধানী ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নাগরিকদের সামনে তুলে ধরা এবং নগরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ রান’। ঢাকা দক্ষিণ সিটি ...
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যে সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ ১৫ আগস্ট। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন ...
স্টাফ রিপোর্টার: আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল সেনাসদস্যের হামলায় নিহত হন। একই ঘটনায় তাঁর পরিবারের অধিকাংশ ...
সব মন্তব্য
No Comments