ডেস্ক রিপোর্ট: আজ ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) থাইল্যান্ড ব্রিজা রোজালেস (নির্বাহী পরিচালক) নেতৃত্বে ৪ সদস্য প্রতিনিধি দল বৈঠক করেন-এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) তারা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করেন। সংগঠনটি গঠিত হয়েছে নভেম্বর ১৯৯৭ সালে।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) একটি আন্তর্জাতিক, মাল্টি-সেক্টর, স্বাধীন এবং অরাজনৈতিক জোট সমমনা সংগঠনগুলির একটি সাধারণ দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে কাজ করে থাকে।
প্রতিটি দেশে এমন একটি সরকার থাকা উচিত যার কর্তৃত্ব জনগণের ইচ্ছা থেকে উদ্ভূত হয়। যা সার্বজনীন এবং সমান ভোটাধিকারের ভিত্তিতে নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রকাশ করে।
তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে বাংলাদেশে আগামী নির্বাচন বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (ANFREL) এর প্রধান লক্ষ্য গুলো হল আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পরিচালনা, নির্বাচনী স্টোকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কর্মসূচী যেমন, গণতন্ত্রায়ন, নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠী, মিডিয়া, এবং অন্যান্য সুশীল সমাজের সংস্থাগুলি তাদের নিজ দেশে গণতন্ত্রীকরণের জন্য কাজ করে তাদের সাথে সমন্নয় করা। এবং নির্বাচনী চ্যালেঞ্জ ও গণতন্ত্র বিকাশে সম্মুখীন হওয়া সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলার জন্য প্রচারাভিযান এবং পরামর্শ কার্যক্রম পরিচালনার উপর দৃষ্টি গুরুত্বারোপ করে থাকে।
বৈঠকটি এক ঘন্টা ১০ মিনিট সময় ছিলো।
অন্য সদস্যগণ মায়া বতী (বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক) থারিন্দু আবেয়ারথনা (প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার) আফসানা আমে (প্রোগ্রাম অ্যাসোসিয়েট)।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
সব মন্তব্য
No Comments