জুলাই-আগষ্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ
স্টাফ রিপোর্টার: জুলাই-আগষ্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আসামী থেকে স্বাক্ষী সাবেক আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই তিন জনের বিরুদ্ধে আজ ( ১৭ নভেম্বর) রায় ঘোষণার তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিকুল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
২০২৪ সালের জুলাই-আগষ্ট মাসে শিক্ষার্থীদের চারানো কোটি সংস্কার আন্দোলন দমনে ব্যাপক হত্যাক্ণ্ড, নির্যিতন ও গুমের অভিযোগ ওঠে তৎকালীন সরকারের বিরুদ্ধে। অভিযোগ করা হয় যে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং নির্দেশনা দেওয়া হয় সর্বোচ্চ পর্যায় থেকে। এসব ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহৃিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামালা গ্রহণ করে।
জুলাই-আগষ্ট আন্দোলনের নৃশংস তথ্য-প্রমাণ সংগ্রহ করে ২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালের শুরুতে রাষ্ট্রপক্ষ এই মামলা ট্রাইব্যুনালে দাখিল করে। দীর্ঘ শুনানি , সাক্ষ্যগ্রহণ, তদন্ত প্রতিবেদন এবং যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ-
আন্দোলন দমনে ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ,
ছাত্র-জনতার ওপর গণহত্যা, নির্যাতন, গুলিবর্ষণ,
কিছু এলাকায় গত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফলা,
সরকারি বাহিনী ব্যবহার করে সুনির্দিষ্ট টার্গেটে হামলা পরিচালনা,
এই ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।
মামলায় মোট পাঁচজনকে আসামী করা হয়-
শেখ হাসিনা-তৎকালিন প্রধানমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল-তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-সাবেক আইজিপি
আসাদুজ্জামান খান কামাল (অন্য মামলায় উল্লেখিত সাবেক মন্ত্রী)
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (সাবেক আইজিপি-পৃথক অভিযোগে)
তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল বলেছে, এই হত্যাকাণ্ড, নির্যাতন ও সহিংসতা ছিল উদ্দেশ্যমূলক, পরিকল্পিত এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের ফল। আদালত আরও উল্লেখ করে যে জুলাই-আগষ্টের ঘটনাগুলো 'যুদ্ধপরাধের সমতুল্য মানবতাবিরোধী অপরাধ'।
স্টাফ রিপোর্টার: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গ টেনে কড়া বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আদ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
সব মন্তব্য
No Comments