স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতৃবৃন্দ। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এসময় এবি পার্টির আহ্বায়ক এ.এফ.এম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু সহ এবি পার্টির নেতৃবৃন্দকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
সভায় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, এটিইউ তাজ রহমান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
আমার বাংলাদেশ পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, বিএম নাজমুল হক, সিনিয়র সহঃ সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এ.বি.এম. খালিদ হাসান, আমিনুল ইসলাম এফ.সি.এ, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর আলতাফ হোসাইন, সহঃ সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, কেন্দ্রীয় কমিটি সদস্য আবু রাইয়ান রনি।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments