স্টাফ রিপোর্টার: বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেছেন, হাজারও শহীদদের জীবন দান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না।
মঙ্গলবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ছাত্রদলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বকুল বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারো ভূমিকা খাটো করা যাবে না। প্রতিবিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং সাম্য ধ্বংস করার পায়তারা চলছে। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় এতে ইন্ধন দিচ্ছেন শেখ হাসিনা। আর তা বাস্তবায়ন করার চেষ্টা করছে পতিত স্বৈরশাসকের দোসররা। তাই ছাত্রজনতাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ আগে যেভাবে দেশের সকল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনও তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার পায়তারা করছে। শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্ট ঢুকিয়ে শিক্ষাঙ্গনকে অস্থির করতে চাচ্ছে। ছাত্রদল তা হতে দিবে না।
নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমাদের শক্তি অস্ত্র নয় কলম। আমাদের নেতা তারেক রহমান ছাত্রদলকে আদর্শ সংগঠন হিসেবে দেখতে চান। কিন্তু পতিত স্বৈরশাসক নিজেই ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো। যে অস্ত্র দিয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
সভায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহ সাংগঠনিক, সম্পাদকমন্ডলী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আ ...
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর ও বিজয়নগর আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য, সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি ঘিরে জাতীয় সংসদে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের উত্থাপিত এ দাবিকে কেন্দ্র কর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র বিতর্কের মুখে পড়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফন ...
সব মন্তব্য
No Comments