স্টাফ রিপোর্টার: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষিখাতের অগ্রগতি টিকিয়ে রাখতে গবেষণার বিকল্প নেই। গুণগত গবেষণার ফলাফল কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপদেষ্টা আজ রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের নবনির্মিত মৃত্তিকা ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সভায় সভাপতিত্ব করেন।
উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে প্রকল্প নেওয়ার সময় কৃষি জমি রক্ষার বিষয়ে ভাবতে হবে। কোন ভাবেই স্থাপনা নির্মাণ করতে গিয়ে কৃষি জমি নষ্ট করা যাবে না। কৃষিখাতের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর হতে বর্তমান সময় পর্যন্ত কৃষিখাতই সবেচেয়ে সফল। জমি আর বাড়বেনা কিন্তু জনসংখ্যা বাড়তেই থাকবে, তাই কৃষি উৎপাদন বাড়াতে হবে।
উপদেষ্টা বলেন, দেশে তেল, ডাল, ছোলা প্রভৃতি আমদানি করতে হয়। তাই উৎপাদন বাড়িয়ে আমদানি কমাতে হবে। কৃষক যে ফসলে লাভ বেশি পান সে ফসল চাষ করেন। অপ্রচলিত কিন্তু প্রয়োজনীয় এসব ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। উপদেষ্টা পার্বত্য এলাকায় ফলজ গাছ লাগানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, বনায়নের সাথে সাথে ফলজ গাছও লাগাতে হবে।
বাজারে সবজির দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যখন মৌসুম থাকেনা এবং এক মৌসুম থেকে অন্য মৌসুমের ট্রানজিটের সময়ে সবজির বাজার চড়া থাকে। এ সমস্যা থেকে উত্তরণে শাক-সবজি ফলমূল সংরক্ষণের জন্য স্বল্প ধারণ ক্ষমতা সম্পন্ন হিমাগার তৈরি করা হচ্ছে। কৃষিখাতের অবদানের তুলনায় স্বীকৃতি ও পুরস্কার কম উল্লেখ করে তিনি বলেন, কৃষি ও কৃষকের কথা বলতে হবে, এ খাতকে স্বীকৃতি দিতে হবে।
এর আগে উপদেষ্টা নব নির্মিত মৃত্তিকা ভবনের উদ্বোধন করেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৪৪০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বোয়ালমারী উপজেলায় লিজ নেওয়া জমি নিয়ে বিরোধের জেরে পানের বরজে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই পানচাষী। ঘটনাটি ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ ইরানের সাথে চলমান যুদ্ধের প্রভাব ধীরে ধীরে বাংলাদেশের কৃষিখাতে পড়তে শুরু করেছে। জ্বালানি ও সারের বৈশ্বিক সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কার পাশা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: চলতি মৌসুমে ফরিদপুর জেলায় পেঁয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটানোর কথা ছিল। কিন্তু বাস্তবতা হয়েছে তার উল্টো—বাজারে আশানুরূপ দাম না থাকায় লাভের বদলে লোকসানের ভার বইতে হচ ...
সব মন্তব্য
No Comments