মোঃ মহশীন আলী, রংপুর অফিস: কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে রংপুরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সার দ্রুততম সময়ে সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম।
২০ নভেম্বর ২০২৬ খ্রি. সকাল সাড়ে ১০টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম।
সভায় বিভাগজুড়ে কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিতরণ কার্যক্রমকে কীভাবে আরও গতিশীল ও স্বচ্ছ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তব্যে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চাহিদার তুলনায় পর্যাপ্ত সার না পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন। তিনি কৃষকদের স্বার্থে ওই দুই জেলায় দ্রুত সার পৌঁছানো, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা বজায় রাখা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার আহ্বান জানান।
সভায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার মো. খালেদ হোসেন স্বপনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীর বিরুদ ...
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থন ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :মবরিশালে আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী অন্তু বিশ্বাসকে বাসা থেকে নিয়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর থানায় ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে বাসা থেকে নিয়ে যাওয়ার ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্ ...
সব মন্তব্য
No Comments