রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ৭৫'র ১৫ আগস্ট কালরাতে
গুলিবিদ্ধ সৎ ও আদর্শবান আবুল খায়ের আব্দুল্লাহ্ খোকন সেরনিয়াবাতের নৌকা প্রতীকের সমর্থনে বরগুনার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগ নেতা মুজিব অন্তঃপ্রাণ মোঃ খলিলুর রহমান ব্যাপক গণসংযোগ করেছেন। গত তিন দিন ধরে তিনি নগরীর সদর রোড,বিএম কলেজ রোড, নথুল্লাবাদ,রূপাতলী, হাতেম আলী চৌমাথা, জিলা স্কুল মোড়, কাকলীর মোড় ও আমতলার মোড়সহ বিভিন্ন ওয়ার্ড এলাকায় দিন-রাত একাকার করে ব্যাপক গণসংযোগ করেন।
এসময় তিনি প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশালের সিটি এলাকাকে তিলোত্তমা এক স্মার্ট নগরীতে রূপান্তর করতে শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন। তার সঙ্গে এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments