মো.পাভেল ইসলাম মিমুল, রাজশাহী : রাজশাহী মহানগরীতে লিয়াকত আলী (৭৫) নামের এক বৃদ্ধ পিতাকে সরকারী গণশৌচাগারে রেখে যায় তার ছেলেরা।
বৃদ্ধ লিয়াকত আলী নগরীর বোয়ালিয়া থানাধীন শহীদ মিনার এলাকার মৃত রমজান আলীর ছেলে।
শুক্রবার নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তার পাশে সরকারী গণশৌচাগারে লিয়াকত আলীকে দেখে শহীদ মিনার এলাকার শতাধীক স্থানীয়রা জড়ো হয়ে আফসোস এবং হৈচৈ করতে থাকে।
খবরটি মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে যায়। সেই সাথে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় গণমাধ্যম কর্মীরাও।
বিষয়টি জানানো হয় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি।
এসময় স্থানীয়রা ওসিকে জানান, বৃদ্ধ লিয়াকত আলীর তিন ছেলে এক মেয়ে রয়েছে। বড় ছেলে মিঠু,সে একজন মুদি ব্যবসায়ী। মেজো এবং ছোট ছেলে সুমন ও লিমন তারা অটো মিস্ত্রি।তাদের প্রত্যেকের স্বচ্ছল অবস্থা।
বৃদ্ধ তার টাকা,জমি,বাড়ি ঘর মেয়ে ও ছেলেদের দিয়ে দিয়েছেন। এখন বৃদ্ধ অসুস্থ। মল-মূত্র বিছানায় ত্যাগ করেন। সেই ঘৃনায় স্ত্রী’দের চাপে ছেলেরা তাকে সরকারী গণশৌচাগারে রেখে যায়।
স্থানীয়দের কাছে বিষয়টি জেনে বৃদ্ধ’র ছেলেদের ডেকে পাঠান ওসি। খবর পেয়ে বৃদ্ধর তিন ছেলে ছুটে আসে। ওসি তাদের বলেন, তোমাদের বাবাকে বাড়ি নিয়ে যাও। সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাও। প্রয়োজনীয় সেবা প্রদান করো।
ওসির নির্দেশ বলে কথা। ছেলেরা বৃদ্ধ পিতাকে নিয়ে বাড়ি যায়। এ সময় উপস্থিত ২শতাধিক স্থানীয়রা ওসির দেয়া নির্দেশ শুনে হাতে তালি দেন এবং ধন্যবাদ জানান।
এবং বলেন এমন ওসি প্রতিটি থানায় থাকলে এমন অনেক বাবা ফিরে পাবে তার আসল ঠিকানা। এবং এলাকায় আমরা নিশ্চিন্তে বসবাস করতে পারবো।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments