স্টাফ রিপোর্টার: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বড় বিপর্যয় দেখা গেছে। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর ফেল করেছে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এটি গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার।
শনিবার ৩১ অক্টোবর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল ঘোষণা করেন।
ফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি ও আইসিটি বিষয়েই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। শুধু ইংরেজিতে ফেল করেছে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। আর ইংরেজি ও আইসিটি মিলিয়ে ফেল করেছে ৩ লাখ ৮২ হাজার ২১ জন।
শিক্ষাবিদরা বলছেন, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৭ শতাংশ। ফেল করা ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থীর একটি বড় অংশই আগামী বছর আবার পরীক্ষায় অংশ নেবে।
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বোর্ডভিত্তিক পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সারাদেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এই সংখ্যা।শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটে ফল প্রকাশ করা ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন ...
সব মন্তব্য
No Comments