উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় গুঠিয়ার তেরদ্রোন গ্রামের বিশিষ্ট সমাজসেবক খালিদুর রহমান খানের বাড়িতে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার। খলিলুর রহমান খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. গফুর উদ্দিন মঞ্জু, মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আব্দুর রহিম সরদার, মাসুদ হাসান, শিপন মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে গুঠিয়া, উজিরপুর, বামরাইল, শিকারপুর ও বাবুগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের ১১ জন অসচ্ছল নারী — হীরা বেগম, সাথী আক্তার, তুলি বেগম, শারমিন আক্তার, মরিয়ম বেগম, রিনা বেগম, সীমা বেগম, ঝুমুর আক্তার, রিনা আক্তার, নার্গিস বেগম ও সানজিদা বেগমের হাতে নতুন সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা আনন্দিত হয়ে প্রফেসর শফিকুর রহমান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
সব মন্তব্য
No Comments