জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ৭০জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরুর মাংস বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা উন্নয়ন পরিষদ (উপ) এর উদ্যোগে ওই মাংস বিতরণ করা হয়। মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন-উন্নয়ন পরিষদ (উপ) এর নির্বাহী পরিচালক মো: আব্দুস সালাম, ইউপি সদস্য শাহাদাত হোসেন, শিক্ষক
আমিরুল ইসলাম, উন্নয়ন পরিষদ (উপ) এর এইচ আর অফিসার উম্মে হাবিবা পারভীন, প্রশাসনিক কর্মকর্তা আশরাফ হোসেন, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম রবি, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সহ উন্নয়ন পরিষদ (উপ) এর সকল কর্মকর্তাবৃন্দ। এসময় উন্নয়ন পরিষদ (উপ) এর নির্বাহী পরিচালক মো: আব্দুস সালাম বলেন-গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার সহযোগিতায় এই গরুর মাংস দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় পাচারের অভিযোগে ২৫০ বস্তা সরকারি সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় এ কে এম ইলিয়াস হাওলাদার নামে এক সার ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।বুধব ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া ...
সব মন্তব্য
No Comments