স্টাফ রিপোর্টার: সচিবালয় ভাতার দাবিত কর্মচারিদের হাতে প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এরআগে দাবি আদায়ে আজ বুধবার দুপুর আড়াইটা থেকে ২০ শতাংশ 'সচিবালয় ভাতা'র দাবিতে অর্থ উপদেষ্টাকে সচিবালয়ে ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন কর্মচারিরা।
উপদেষ্টাকে তার দপ্তর থেকে বের করার আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রবেশ করে আন্দোলনকারীদের বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এক পর্যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এসময় আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানাগেছে, সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের সচিবালয় ভাতার বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে আগামীকাল।
আন্দোলনকারীদের একজন জানান, অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে সচিবালয়ে ভাতা বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। এই আশ্বাসে আমরা অর্থ উপদেষ্টা দপ্তর থেকে সরে গেছি।
বুধবার দুপুর আড়াইটার পর থেকে কর্মচরীরা দলবেধঁে উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেয়। তারা সচিবালয় ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments