রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: সাংবাদিকরা কোন সরকার বা দলের নয় তারা রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকরা কাজ করবে। ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯'র গণঅভ্যুত্থান, ৭১'র মহান মুক্তিযুদ্ধ সহ ২৪'র গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অবিস্মরণীয়।
দেশে এমনো কিছু সাংবাদিক আছেন যারা তাদের অবস্থান ভুলে গিয়ে কখনো কোন রাজনৈতিক দলের আবার কখনো কোন সরকারের পক্ষে রাজনৈতিক কর্মীর ভুমিকায় অবস্থান নিয়ে থাকেন। রাজনৈতিক দলের হয়ে কাজ করার কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বাড়ছেই। এদের কারণে সাংবাদিকদের দাবি আদায় করা যাচ্ছে না। তিনি শুক্রবার বিকেলে মিরপুরে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. তাওহীদ হাসান, দৈনিক যাায়যায়দিনের হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় নেতা আনিস মাহমুদ লিমন, ঢাকা জেলার নেতা সুমন খান, মহানগর শাখার আরিফ খান, বৃহত্তর মিরপুর শাখার আহবায়ক খায়রুল ইসলাম, মো: রায়হান প্রমূখ।
সভায় আগামী ৩ নভেম্বর ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিলের তারিখ নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সোমবার, ২৯ জুন দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী ন ...
স্টাফ রিপোর্টার: ‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়া ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীর জামিন আবেদন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার সর্বস্তরের নাগরিক ও সাংবাদিকদের উদ্দেশ্যে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট বিবরণী আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন পৌরসভার প্রশাসক এবং জামালপুরে ...
সব মন্তব্য
No Comments