স্টাফ রিপোর্টার: অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সারাদেশে আরও ৪৭৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খনা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেভিল হান্টের পাশাপাশি অন্যান্য অপরাধে আরও ৮৭০ জনকে আটক করা হয়েছে। এনিয়ে ২৪ ঘন্টায় ১ হাজার ৩৪৭ জনকে আটক করা হয়।
জানাগেছে, গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ডেভিল হান্ট পরিচালনায় এক সপ্তাহে ঢাকাসহ সারাদেশে ৪ হাজার ৪৫৮ জনকে আটক করা হয়েছে।
এরআগে, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আছে। প্রতি ...
স্টাফ রিপোর্টার: পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পোশাক খাতে চলমান ...
স্টাফ রিপোর্টার: শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মুখে সাভার ও আশুলিয়ায় অন্তত ১৭৭টি ...
স্টাফ রিপোর্টার: পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে রাজধানীর মিরপুরের তিনটি স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই চলাচল করছে মেট্রোরেল। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর-১০ স্টেশনে ট্রে ...
সব মন্তব্য
No Comments