মোংলা থেকে মোঃ নূর আলমঃ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার অংশ। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ্ও মানসিক বিকাশের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষা মেধা বিকাশের একমাত্র পথ না। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে মেধার সাক্ষর রাখতে পাওে যে কেউ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছেন। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মোংলা সরকারি কলেজেরে আয়োজনে কলেজ মিলনায়তনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন্।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম ও মোংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ^াস । এছাড়া বক্তব্য রাখেন বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম জসিম উদ্দিন, মোংলা সরকারি কলেজের প্রভাষক আনোয়ার হোসেন, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক প্রদীপ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব হাসান, মোংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কুবের চন্দ্র মন্ডল, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মল্লিক অহিদুজ্জামান, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক মোঃ কামাল উদ্দিন, প্রভাষক পলাশ চত্রবর্তী প্রমূখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments