ডেস্ক রিপোর্ট: তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেস্বর) সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করনে তিনি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বলেন, ভূটানের প্রধানমন্ত্রীকে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন। দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
তিনি আরও জানান, একই দিন প্রধানউপদেষ্ঠার সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুদেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতহবে। বৈঠকে দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগেযোগ , পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ দ্বিপাক্ষিক সহযোগীতার বিভিন্ন ক্ষেত্র আলোচনা হবে।
তিনি জানান, বৈঠক শেষে ভূটানের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।রাতে ভূটানের প্রধানমন্ত্রীর সম্মাণে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশগ্রহণ করবেন।
২৩ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।
এছাগাও অরও কয়েকজন উপদেষ্টা ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
বিশেষ প্রতিনিধি: ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭। স্থানীয ...
স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছেন না তারা। জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহ ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় বেতন স্কেল (নবম পে স্কেল) অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: প্রকল্প পাসের পর বাস্তবায়নে বছরের পর বছর সময়ক্ষেপণ গ্রহণযোগ্য নয়। আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এব ...
সব মন্তব্য
No Comments