বিশষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : ঢাকা থেকে প্রকাশিত ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা দৈনিক ভোরের চেতনার ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিনিধি সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৩টায় শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটোরিয়ামে এ পত্রিকার ৬৪ জেলাসহ সারাদেশের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর, উপসম্পাদক লায়ন মোহাম্মদ সুজায়েত আলী চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, বার্তা সম্পাদক অ্যাডভোকেট দিপংকর হালদার দিপু, সহযোগী সম্পাদক পাপিয়া সরকার, বিশেষ প্রতিনিধি মুফতি সাইফ উদ্দীন আল আজাদ প্রমুখ।
দৈনিক ভোরের চেতনার ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, "গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অপর তিনটি স্তম্ভ হচ্ছে, আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ। বোঝাই যাচ্ছে গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান কোথায়! জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র পূর্ণতা পায় না। সরকার ও প্রশাসনের অসঙ্গতি ধরিয়ে দেওয়াসহ জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়।
আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয় যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারী করবে। কাজেই বলিষ্ট ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।"
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) শূন্য আসনের উপনির্বাচন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনটির নি ...
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
সব মন্তব্য
No Comments