বরিশাল অফিস: না ফেরার দেশে চলেন গেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৯ নম্বর সেক্টরের বেস কমান্ডার বেনীলাল দাশগুপ্ত। রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বর্তমান সময়ে জনপ্রিয় সুরকার গীতিকার ও শিল্পী সুমন কল্যাণ বেনীলালের একমাত্র ছেলে। মুক্তিযুদ্ধের সময়ে এই কিংবদন্তি নেতৃত্বের ঝালকাঠি এবং পিরোজপুর জেলার বৃহৎ এক অংশের নেতৃত্বে দিয়েছেন। ওই সময়ে তার নেতৃত্বে গড়ে উঠেছিলো বেনী বাহিনী।
বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, বেনীলাল দাশগুপ্ত ১৯৪৩ সালে বানরীপাড়ার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে এম এ এম এড পাস করে উপজেলার গাভা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদা নকরে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি জীবন বাজিরেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি ছিলেন এই অঞ্চলের মুক্তিযুদ্ধের জীবন্ত সাক্ষী।
বেনীলাল দাশগুপ্তের ভাইয়ের ছেলে দেবাশিষ দাশ জানান, বীর মুক্তিযোদ্ধা বেনীলাল দাশগুপ্ত দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানান রোগে ভুগছিলেন। গতকাল শনিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আজ বিকেলে ৩টায় রাষ্ট্রীয় সম্মাননা শেষে বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মহাশ্মশানের তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
তিনি আরো বলেন, বেনীলাল দাশ স্বাধীনতার পরে চট্টগ্রামে অবস্থান করেন মেঘনা পেট্রোলিয়ম করপোরেশনের সিনিয়র বিপণন কর্মকর্তা হিসেবে অবসরে যান। অবসরের পর থেকে তিনি বানরীপাড়ায় অবস্থান করছিলেন।
তিনি বলেন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার, বানারীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। লেখক, কবি , সাহিত্যিক ও গবেষক বেনীলাল দাশগুপ্ত বাংলা অ্যাকাডেমির জীবন সদস্য ছিলেন। তিনি বানারীপাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি। মুক্তিযুদ্ধের উপরে তার লেখা তিনটি বই বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments