আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় পৃথক দুটি হামলায় ১৮ জন নিহত। আহত হয়েছে বহু মানুষ। বৃহস্পতিবার (২১ আগষ্ট) এ হামলার ঘটনা ঘটেছে। আসন্ন ২০২৬ সালের নির্বচনের আগে ঘটনাগুলোকে দেশটির নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের বরাতে জানাগেছে, দেশটির পশ্চিমঞ্চলীয শহর কালিতে মার্কো ফিদেল সুয়ারেজ সামরিক বিমানঘাঁটির কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়। এখানে আরও ৭০ জন আহত হয়েছে। বিস্ফােরণে আশপাশের ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে আন্তিয়োকিয়ার অ্যামালফি এলাকায় ড্রােন হামলায় পুলিশের একটি ব্ল্যাক হক হেরিকপ্টার ভূপাতিত হয়। এতে অন্তত ১২ পুলিশ সদস্য নিহত হন।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্টো এসব হামলার জন্য সাবেক বিদ্রোহী গোষ্ঠী 'ফার্ক'-এর ভিন্নমতাবলম্বী সদস্যদের দায়ী করেছেন। এ ঘটনাকে 'জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে নতুন হুমকি' বলে আখ্যা দেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments