কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসক ডা:জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা। শনিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে তারা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগঠনিক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল বরিশাল মহানগর সিনিয়র যুগ্ম সদস্য সচিব এইচ এম মোস্তাফিজুর রহমান রাফি, ভুক্তভোগী খোকন হাওলাদার প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ডা: জে এইচ খান লেলিনের অপসারণের দাবি জানান।
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বিজিবির সিপাহি শফিউল আলম। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ পাঠানো হয়েছে। ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ভবেরবেড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাসুম হোসেনের নবনির্মিত বাড়ির কাজ তার প্রতিবেশি সাইফুল ইসলাম প্রতিহিংসাবশত বারবার আদালতে মামলা দিয়ে কাজ বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এই মামলাক ...
কুমিল্লা অফিস: কুমিল্লার নাঙ্গলকোটে একই সময়ে দুটি ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হাসানপুর ও গুণবতী এলাকায় ‘সোনার বাংলা এক্সপ্রে ...
নড়াইল প্রতিনিধি: গতকাল রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াত নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ...
সব মন্তব্য
No Comments