মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি:মেহেন্দিগঞ্জে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের ২০২৩-২০২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সম্পূর্ন গনতান্ত্রিক প্রক্রিয়ায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে পূর্বের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা এবং ২০২৩-২০২৪ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে সভাপতি পদে জাহিদুল বারী খোকন, সহ-সভাপতি আবদুল রাজ্জাক, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তুহিন মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ শামীম খান ও সঞ্জয় দেবনাথ-কে নির্বাচিত করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ জুয়েল, সদস্য মোঃ স্বপন হাওলাদার, সদস্য শিবলু জমাদ্দার, সদস্য এইচ এম আনছুর রহমান, সদস্য মোঃ ইব্রাহিম বকশি প্রমুখ।
উল্লেখ্য, মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০০০ সালে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নামে ঐতিহ্যবাহী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সাংবাদিকবৃন্দ তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments